প্রকাশের তারিখঃ Dec 15, 2025 ইং
বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম।
বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সাত সপ্তাহেরও বেশি সময়ের উচ্চমাত্রায় পৌঁছেছে বলে স্বর্ণ ব্যবসায়ী সূত্রে জানা গেছে। ডলারের অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের বন্ডের সুদ কমে আসায় বাজার পুনরায় অস্থিতিশীল হয়ে ওঠায় স্বর্ণের দাম বেড়েছে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচারও ঊর্ধ্বমুখী ছিল। এতে দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে ওঠে। ডলার সূচক গত সপ্তাহে ছোঁয়া দুই মাসের সর্বনিম্নের কাছাকাছি অবস্থান করায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানদণ্ড ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন কিছুটা কমে আসাও স্বর্ণের দামে সহায়ক ভূমিকা রেখেছে।
এদিকে দেশের বাজারে সোমবার (১৫ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায় বিক্রি হয়। সর্বশেষ শনিবার (১৩ ডিসেম্বর) স্বর্ণ ভরির দাম ৩ হাজার ৪৫৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।
Copyright © 2026 All rights reserved.